০১৭০০০০০০০ info@taibur.om
বীর মুক্তিযোদ্ধা তৈয়বুর রহমান উচ্চ বিদ্যালয় গনেশপুর, রংপুর

প্রতিষ্ঠাতা

যাঁদের স্বপ্ন ও পরিশ্রমে এই বিদ্যালয়ের যাত্রা শুরু

মোঃ তৌহিদুল ইসলাম

প্রতিষ্ঠাতা — ২০০২ হতে চলমান

মোঃ তৌহিদুল ইসলাম রংপুর সিটি কর্পোরেশনের ২০ নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত গুড়াতিপাড়া নিবাসী মরহুম বীর মুক্তিযোদ্ধা তৈয়বুর রহমান এর প্রথম পুত্র। তিনি স্বনামধণ্য কারমাইকেল কলেজে অধ্যায়নরত অবস্থায় ইউরোপ গমণ করেন। তিনি দীর্ঘ দিন প্রবাসে জীবন যাপন করে দেশে এসে শিক্ষার গুরুত্ব অনুধাবন করে এলাকার অনেক শিক্ষাণুরাগী তরুণ যুবক ও প্রবীনদের সাথে নিয়ে গনেশপুর-গুড়াতিপাড়ার মধ্যে তার বাবার নামে ‘‘ বীর মুক্তিযোদ্ধা তৈয়বুর রহমান উচ্চ বিদ্যালয় ’’ টি প্রতিষ্ঠা করেন। তিনি রংপুর সিটি কর্পোরেশনের ২০ নং ওয়ার্ডের পর পর ০৩ (তিন) বার কাউন্সিলর নির্বাচিত হন এবং রংপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন । তিনি রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে অবস্থিত ‘‘ রাধুঁনী হোটেল এন্ড রেস্টুরেন্ট ’’ এর স্বত্বাধিকারী। উল্লেখ্য যে তৎকালীন সাতগাড়া (গুড়াতিপাড়া) মৌজায় ‘‘ বীর মুক্তিযোদ্ধা তৈয়বুর রহমান ’’ একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জম্মগ্রহন করেন। তার পিতার নাম ছিল হাজী তমিজ উদ্দিন। মরহুম ‘‘ বীর মুক্তিযোদ্ধা তৈয়বুর রহমান ’’তার বাবার নামে হাজী তমিজ উদ্দিন সরকারী প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন।